আগামীকাল ৩০ নভেম্বর ডিআরইউর ২০টি সদস্যের কার্যকরী কমিটির নির্বাচনে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ২০টি পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ১ হাজার ৩০৩ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।

তবে ৭টি সম্পাদকীয় পদে একক প্রার্থী থাকায় এবং একটি পদে কোনো প্রার্থী না থাকায় মূলত ৮টি পদে নির্বাচন হচ্ছে না।

তবে কার্যকরী সদস্যের ৭টি পদে মাত্র ৭ জন প্রার্থী থাকায় তারা নির্বাচিত হলেও ক্রমিক নম্বরের জন্য কার্যকরী সদস্য পদে ভোট গ্রহণ করা হবে।

সভাপতি পদে ৪ প্রার্থী: সাবেক সভাপতি দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ৭১ টেলিভিশনের চিফ এ্যাসাইনমেন্ট এডিটর মনির হোসেন লিটন, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দীন এবং সাবেক সহ-সভাপতি দৈনিক সকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক আজমল হক হেলাল।

সাধারণ সম্পাদক পদে ৪ প্রার্থী: সাবেক যুগ্ম-সম্পাদক পদে দেশ টিভির. নজরুল কবীর ও ইন্ডিপেন্ডেন্ট টিভির. ইলিয়াস হোসেন, সাবেক সাংস্কৃতিক সম্পাদক যুগান্তরের সিনিয়র প্রতিবেদক শফিউল আলম রাজা এবং বিবিসি বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রাকিব হাসনাত সুমন।

সহ-সভাপতি পদে ২ প্রার্থী: সহ-সভাপতি পদে (বর্তমান কমিটির ভিপি) ইন্ডিপেন্ডেট পত্রিকার সিনিয়র প্রতিবেদক রফিকুল ইসলাম আজাদ ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সহ-সভাপতি সাব্বির মাহমুদ।

যুগ্ম-সম্পাদক পদে ২ প্রার্থী: যুগ্ম সম্পাদক পদে জিটিভির সহকারী বার্তা সম্পাদক সালাম ফারুক ও ডেইলি স্টারের প্রতিবেদক ফেরদাউস মোবারক।

সাংগঠনিক সম্পাদক পদে ২ প্রার্থী: সাংগঠনিক পদে ডেইলি সানের শওকত আলী খান লিথো ও আলোকিত বাংলাদেশের রিয়াজ চৌধুরী।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২ প্রার্থী: প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সৈয়দ সোহরাব ও নয়া দিগন্তের মঈন উদ্দীন খান।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন; অর্থ সম্পাদক পদে নয়া দিগন্তের সিনিয়র প্রতিবেদক আশরাফুল ইসলাম। দফতর সম্পাদক পদে অনলাইন দৈনিক প্রাইম নিউজের সিনিয়র প্রতিবেদক মেহ্দি আজাদ মাসুম।

নারীবিষয়ক সম্পাদক পদে জনকন্ঠের সিনিয়র প্রতিবেদক আইরিন নিয়াজী মান্না । বর্তমান সাংস্কৃতিক সম্পাদক আজিজুল পারভেজ, বর্তমান ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী খোকন এবং আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যকরী কমিটির নির্বাচিত ৭ সদস্য হলেন- দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সাজিদা ইসলাম পারুল, এবিসি রেডিওর শাহনাজ শারমিন, ঢাকা টাইমসের হাবিবুর রহমান, মানব কণ্ঠের হরলাল রায় সাগর, আরটিভির ফারুক খান, ওসমান গনি বাবুল ও সংগ্রামের কামাল উদ্দিন সুমন।

একে/এসএইচ