যশোরের আদালতে দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশক ও বিশেষ প্রতিনিধির বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার বিকেলে যশোর জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন।

বিচারক সিনিয়র জুডিসিয়াল মৃত্যুঞ্জয় মিস্ত্রি অভিযোগটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছেন।

যশোরের আদালত পুলিশের ইন্সপেক্টর রেজাউল হোসেন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারোয়ার, প্রকাশক এসএম বকস কল্লোল ও বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবীর খোকন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি যশোর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শাহীন চাকলাদার সাধারণ সম্পাদক মনোনীত হন। কিন্তু গত ১২ সেপ্টেম্বর দৈনিক আমাদের সময়ে ‘আওয়ামী লীগের জেলা কমিটি ঘিরে বাণিজ্যের অভিযোগ’ শিরোনামের খবরে প্রকাশ করা হয়।

এআই