পাবনা সদর উপজেলার পয়দা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট জালিয়াতির ছবি তোলার সময় বাংলাভিশনের ক্যামেরা ভাঙচুর করেছে সরকারী দলীয় সমর্থকরা।
সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ক্যামেরাপার্সনসহ দু’সাংবাদিককেও মারধর করে তারা।
সাংবাদিকরা জানান, পয়দা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যাপক কারচুপি ও জালভোট দিচ্ছে সরকার দলীয় সমর্থকরা-এমন অভিযোগের ভিত্তিতে কয়েকজন সাংবাদিক ওই ভোটকেন্দ্রে গিয়ে ছবি তুলছিলেন।
তাছাড়া কেন্দ্রের দায়িত্ব্প্রাপ্ত প্রিজাইডিং অফিসার সোনালী ব্যাংকের কর্মকর্তা আশরাফুজ্জামানের কাছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোশারফ হোসেনের আনারস প্রতিকে সিলমারা একটি ব্যালট বই ছিল। বিষয়টি জানতে পেরে জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ ইকবাল হোসেন সেই ব্যালট পেপারের বইটি সাংবাদিকসহ স্থানীয় ভোটারদের দেখাচ্ছিলেন।
ব্যালট বইয়ের ছবি তোলার সময় সরকার দলীয় সমর্থকরা বাংলাভিশনের ক্যামেরা ভাঙচুর করে এবং ক্যামেরাপার্সন জিয়াউল হক রিপন ও ফটো সাংবাদিক নয়ন হোসেনকে মারধর করে।
এসময় কেন্দ্রে দায়িত্বরত আইন শৃক্সখলা বাহিনীর সদস্যরা নীরব ভুমিকা পালন করে। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে। আহত দু’সাংবাদিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
[b]পাবনা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
গণমাধ্যম
পাবনায় বাংলাভিশনের ক্যামেরা ভাঙচুর
পাবনা সদর উপজেলার পয়দা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট জালিয়াতির ছবি তোলার সময় বাংলাভিশনের ক্যামেরা ভাঙচুর করেছে সরকারী দলীয় সমর্থকরা। সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ক্যামেরাপার্সনসহ দু’সাংবাদিককেও মারধর করে তারা





