বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার সাজেদা সুইটি ও তার স্বামী সাংবাদিক তৌহিদ শান্তর ওপর হামলার ঘটনায় আজ শুক্রবার তিনি  মোহাম্মদপুর থানায় আনসার সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
এই ঘটনায় শুক্রবার এক বিবৃতিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির(ডিআরইউ) সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা এবং সদস্যরা প্রচণ্ড ক্ষোভ ও নিন্দা জানিয়েছে।
নেতারা বলেন,পেশাগত দায়িত্ব পালনকালে বেদম প্রহার ও হত্যার হুমকি মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের জন্য উদ্বেগজনক ঘটনা। তারা ওই ঘটনায় জড়িত আনসার সদস্যদের অবিলম্বে পুলিশ প্রশাসনের কাছে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে সাজেদা সুইটি তার মামলার অভিযোগে উল্লেখ করেন, ১৩ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় রাজধানীর শ্যামলীর আশা টাওয়ারের পাশে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন কার্যালয়ের আনসার ক্যাম্পের ৬/৭ জন আনসার এই সাংবাদিক দম্পত্তির ওপর হামলা চালায়।
ওই সময় সাজেদা সুইটি আনসার ক্যাম্পের পাশে ফুটপাতে দাড়িয়ে মোবাইল ফোনে তার অফিসে নিউজ পাঠাচ্ছিলেন। কোনো কিছু বুঝে উঠার আগেই ৬/৭ জন আনসার 'সুইটি এবং তার স্বামী তৌহিদ শান্তকে বেদম মারধর ও রাইফেল তাক করে হত্যার হুমকি দেন।
[b]ঢাকা, একে, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]