প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও পত্রিকাটির নারায়ণগঞ্জ প্রতিনিধি আসিফ হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেষ্ঠ্য বিচারিক হাকিম মনোয়ারা বেগমের আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন অ্যাডভোকেট খোকন সাহা। বিকালে দেয়া আদেশে আদালত আগামী ৯ এপ্রিলের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য ফতুল্লা মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা সাংবাদিকদের বলেন, গত ৩ ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘আওয়ামী লীগ নেতারা চাইলেন বিএনপি নেতার জামিন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের শেষাংশে তাকে এবং অ্যাডভোকেট আনিছুর রহমান দিপুর উদ্ধৃতি দিয়ে বক্তব্য ছাপা হয়েছে। কিন্তু প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধির সঙ্গে গত এক বছরে তার ও দিপুর দেখা বা মোবাইল ফোনে কথা হয়নি। তাদের মিথ্যা বক্তব্য প্রকাশের মাধ্যমে মানহানি করা হয়েছে।
আদেশে আদালত আগামী ৯ এপ্রিলের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বলে জানান অ্যাডভোকেট খোকন সাহা।
কেএইচ





