সাত হত্যাকাণ্ডের পর আবারো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় উঠে এসেছে নারায়ণগঞ্জ।
শুক্রবার নারায়ণগঞ্জ বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় হিন্দুধর্মাবলম্বীদের পুণ্যস্নান উৎসবে পদদলিত হয়ে সাত নারীসহ নিহত হয় ১০ জন। এ ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশিত হয়।
বিবিসি, ভয়েস অব আমেরিকা, ভারতের সবচেয়ে জনপ্রিয় টাইমস অব ইন্ডিয়া, উেইলি টাইমস পাকিস্তান নারায়ণগঞ্জের পুণ্যস্নানে প্রাণহানির ঘটনা গুরুত্ব দিয়ে প্রকাশ করেন। সংবাদের পাশাপাশি প্রকাশ করা হয়েছে ছবিও।
ভোর থেকে লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে শুরু হয় অষ্টমী স্নান উৎসব। নদের ১৬টি ঘাটের মধ্যে রাজঘাটে স্নান করলে সবচেয়ে বেশি পুণ্য অর্জন হবে এমন আশায় সেখানে প্রচণ্ড ভিড় জমে। এসময় হঠাৎ করেই ব্রিজ ভেঙে যাওয়ার গুজবে লোকজনের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। এতে অনেকেই নিচে পড়ে গিয়ে ও ধাক্কাধাক্কিতে হতাহত হয়। তাৎক্ষণিকভাবে সাত নারীসহ নিহত হয় ১০ জন।
ঘটনার পরেই আন্তর্জাতিক মিডিয়াতে তা প্রকাশ হয়। বিবিসি নিউজেও প্রচার করা হয় মর্মান্তিক প্রাণহানির খবর। দেখানো হয় ১০ জনের মৃত্যুর খবর। বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর মতই বিশ্বের বিভিন্ন দেশের টিভিতে খবর প্রচারিত হয়।
ভারতের জনপ্রিয় টাইমস অব ইন্ডিয়া, রেডিফ ইন্ডিয়া অ্যাবরোড, ইন্ডিয়া টুডে, দ্যা হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, আমেরিকার ভয়েস অব আমেরিকা, রবিনসপোস্ট ডটকম, ডেইলি গ্লোবাল নিউজ, অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হ্যারাল্ড, গ্লোববল, জীবলজী, বিনিউজ ওয়ার্ল্ড, আফগানিস্তানের ব্রেকিং নিউজ ক্ষমা প্রেস, কানাডার গ্লোব অ্যান্ড মেইল, ডেইলি টাইমস পাকিস্তান, আইবি টাইমস ইউকেসহ বিশ্বের বিভিন্ন মিডিয়ায় ব্রেকিং নিউজ হিসেবে দেখানো হয়।
এছাড়া বাংলাদেশের বিভিন্ন অনলাইন ও টিভি চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ ছিল এ ঘটনা। সকাল থেকে দিনব্যাপী মর্মান্তিক ওই ঘটনার প্রচারিত হয়।
এর আগে নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ড ও মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়। এতে আলোচনায় আসে বাংলাদেশের জেলা শহর নারায়ণগঞ্জ।
জেআই





