অবশেষে সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করলো সরকার। আজ মঙ্গলবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সংবাদপত্র মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সংবাদপত্রকে শিল্প হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।
শিল্পমন্ত্রী বলেন, "সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করা হলো। অচিরেই এর গেজেট প্রকাশ করা হবে।" এসময় শিল্পমন্ত্রী দায়িত্বশীল সংবাদ প্রকাশের জন্য সবাইকে আহবান জানান।
এদিকে এই ঘোষণার পর শিল্পমন্ত্রীকে ধন্যবাদ জানান সংবাদপত্রের মালিকরা। তারা বলেন, এই ঘোষণার ফলে সংবাদপত্রের অনেক সমস্যা দূর হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রেসিডেন্ট মাহবুবুল আলম, দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান ও অন্যান্য পত্রিকার প্রকাশক-সম্পাদকেরা।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]