আগামীকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এই প্রথমবারের মতো মেহেদী উৎসব আয়োজন করছে। এ উপলক্ষে হাতে মেহেদী লাগানো ছাড়াও ‘হাতে মেহেদী লাগানো প্রতিযোগিতা’অনুষ্ঠিত হবে।

বেলা ১১টায় ডিআরইউ-সাগর রুনী মিলনায়তনে এ মেহেদী উৎসব অনুষ্ঠিত হবে। আর এ মেহেদী উৎসবে অংশ নেয়ার জন্য ডিআরইউ নারী সদস্য, ডিআরইউ সদস্যদের স্ত্রী ও সন্তানদের অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে আরো জানানো হচ্ছে যারা ‘হাতে মেহেদী লাগানো প্রতিযোগিতায়’অংশ নিতে আগ্রহী তাদের অনুষ্ঠানস্থলে নিজেরাই হাতে মেহেদী আঁকতে হবে।

ঢাকা, একে, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম), কেএইচ