প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, প্রশ্ন ফাঁসের সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে, আগাছা পরিস্কারের কাজ চলছে।
বৃহস্পতিবার নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষার গুণগত মানউন্নয়নের লক্ষ্যে শিক্ষক সমাবেশে বক্তব্য দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জসিম উদ্দিন আহম্মেদ খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, স্থানীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, জেলা পরিষদ প্রশাসক মতিয়র রহমান খান, পুলিশ সুপার জাকির হোসেন খান, উপ-পরিচালক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শাহ মো. আলী রেজা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু প্রমুখ।
জেএ





