ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইয়েন্স বিশ্ববিদ্যাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান।
তিনি জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মেডিসিন ও ফিশারিজ ফ্যাকাল্টির ছাত্রদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নির্দেশ দিয়েছেন উপাচার্য প্রফেসর ডা. গৌতম বুদ্ধ দাশ। আজ বিকেলের মধ্যেই শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়ে একটি নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন জানান, গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। বিষয়টি রাতেই মীমাংসা করা হলেও সকাল থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে বলে জানান তিনি।
এআই





