প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদকে সরকার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করেছে।
সোমবার জনপ্রশাসনের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। সচিব পদমর্যাদায় আবুল কালাম আজাদকে তিন বছর চুক্তিভিত্তিক এই নিয়োগ দেয়া হয়েছে।
সাংবাদিক আবুল কালাম আজাদ ২০০৯-২০১৪ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার ছিলেন। এরপর তিনি ২০০২ সালে দেশে ফিরে আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
একটানা দলীয় সভানেত্রীর প্রেস সচিবের দায়িত্ব শেষে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই প্রধানমন্ত্রীর সচিব হন তিনি।
শিক্ষাজীবনে আবুল কালাম আজাদ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এছাড়াও ’৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সময়ে গঠিত সর্বদলীয় ছাত্র পরিষদের ঢাকা বিভাগীয় কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
আবুল কালাম আজাদ ১৮৭৩ সালে দৈনিক ইত্তেফাক দিয়ে তার সাংবাদিকতার জীবন শুরু করেন। সাংবাদিকতা জীবনে আবুল কালাম আজাদ ফেডারেল সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
সাংবাদিক-কমচারীদের জন্য গঠিত পঞ্চম ওয়েজবোর্ডেরও সদস্য ছিলেন তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, পিআইবি ও প্রেস কাউন্সিলের সদস্য ছিলেন।
এছাড়া আজাদ বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু পরিষদের জাতীয় কমিটির সদস্য এবং মুন্সীগঞ্জ জেলার সভাপতি।
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//ইএইচ[/b]
গণমাধ্যম
আবুল কালাম আজাদ বাসস’র প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদকে সরকার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করেছে। সোমবার জনপ্রশাসনের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। সচিব পদমর্যাদায় আবুল কালাম আজাদকে তিন বছর চুক্তিভিত্তিক এই নিয়োগ দেয়া হয়েছে





