আজ ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা হাউসে হাউসে গিয়ে প্রচারণা চালানোর পাশাপাশি টেলিফোনে, মোবাইল ফোনে ভোট চেয়েছেন।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট নেওয়া হবে দুপুর ১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত। দৃশ্যত প্যানেলভিত্তিক এ নির্বাচন না হলেও মূলত ৩টি প্যানেলে এবারের নির্বাচন হচ্ছে। এবারের মোট ভোটার ৮৫৯ জন।
প্রার্থী যারা : সভাপতি পদে বর্তমান সভাপতি এনায়েত ফেরদৌস (নিউজ টুডে), আশরাফুল ইসলাম(ইত্তেফাক) ও নাছিমা আক্তার সোমা (ডেইলি অবজারভার ), সহ-সভাপতি পদে কে এম শহীদুল হক(বাসস), খন্দকার নাজনীন সুলতানা(দ্য নিউ এইজ), নোমান সালমান(দৈনিক ডেসটিনি ), মুহাম্মদ সানাউল্লাহ (দৈনিক ইনকিলাব), সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ(সমকাল), মামুন ফরাজী (বার্তা২৪.বিডি) ও মো. শাহজাহান মিঞা (সমকাল ), যুগ্ম সম্পাদক পদে জোবায়ের আহমেদ নবীন(মানবকণ্ঠ), নাসরীন গীতি(বাংলাভিশন), মাহাবুব সাঈফ(একাত্তর টিভি)।
দফতর সম্পাদক পদে একেএম ওবায়দুর রহমান (দৈনিক জনকণ্ঠ), মো. অমিতাভ রহমান (যায় যায় দিন),ও মো. ফখরুদ্দীন মুন্না (দৈনিক ডেসটিনি), এছাড়াও বাকি পদগুলোতে একাধিক প্রার্থী লড়ছে।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক যুগান্তরের যুগ্ম সম্পাদক আবু তাহের। অন্য কমিশনাররা হলেন, নতুন বার্তা ডটকমের সম্পাদক সরদার ফরিদ আহমদ, এটিএন নিউজের বার্তা সম্পাদক মহসিন আল আব্বাস, দৈনিক ইত্তেফাকের যুগ্ম বার্তা সম্পাদক অশোক কুমার সিংহ ও দৈনিক জনকণ্ঠের বিশেষ সংবাদদাতা উত্তম চক্রবর্তী।
[b]ঢাকা,২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
গণমাধ্যম
সাব এডিটরস কাউন্সিলের নির্বাচন আজ
আজ ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা হাউসে হাউসে গিয়ে প্রচারণা চালানোর পাশাপাশি টেলিফোনে, মোবাইল ফোনে ভোট চেয়েছেন।





