সরকার তার নির্বাচনী ইশতিহারের দাঁড়ি কমাও পালন করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম এ আজিজ।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন আয়োজিত সাংবাদিক শওকত মাহমুদের নিঃশর্ত মুক্তির দাবীতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বর্তমান সরকার কোন সাংবাদিক হত্যার বিচার করেননি উল্লেখ করে তিনি বলেন, এই সরকারের নির্বাচনী ইশতেহারে ছিল তারা ক্ষমতায় গেলে অবাধ তথ্য প্রদাহ নিশ্চিত করা হবে; যে সকল সাংবাদিক নেতা হত্যার শিকার হয়েছে তাদের নিরপেক্ষ বিচার করা হবে; সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করা হবে না; এসব কিছু সরকারের নির্বাচনী ইশতেহারে থাকলেও ক্ষমতায় আসার পরে সাংবাদিক হত্যার বিচারতো দূরে থাক হত্যার সারি আরো দীর্ঘ করা হয়েছে।

আজকে আজকে সাগর-রুনি সহ-কোন সাংবাদিক হত্যার বিচাররই হচ্ছে না। অর্থ্যাৎ তারা তাদের নির্বাচনী ইশতিহারের দাঁড়ি কমা পালন করতেও ব্যর্থ হয়েছে। ৫৭ ধারার মতো কালো আইনের মাধ্যমে তথ্য প্রবাহকে গর্তে নিক্ষেপ করা হয়েছে।

তিনি বলেন, আজকে বাংলাদেশে সকল পেশার চেয়ে সাংবাদিকরা বেশি নির্যাতিত কারণ এই পেশার মানুষদের যত অত্যাচার নির্যাতন ও হত্যা করা হয়েছে। অন্য কোন পেশার মানুষদেরকে তা করা হয়নি।

তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সাংবাদিকদের উপর যে দমন পীড়ন শুরু করেছে এদেশের ইতিহাসে কোন সরকার এমনটি করেনি।

শওকত মাহমুদ কোন ঝড়ে ভেসে আসা সাংবাদিক নয় এমন মন্তব্য করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান বলেন, তিনি (শওকত মাহমুদ) শুধু সাংবাদিক নয়, তিনি আমাদের প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন।

তাকে আটক রেখে আমরা ঘরে বসে থাকবো এমন কথা যারা ভাবছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। অনতিবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি না দেয়া হলে টেকনাফ থেকে তেতুঁলিয়া পর্যন্ত আন্দোলন ছড়িয়ে পড়বে।

বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, প্রমুখ।

এমএ/এআই