[b]ঢাকা:[/b]পাকিস্তানের দ্য ডনের অনলাইন সংস্করণ ডন ডটকম-এর প্রধান সম্পাদক মুসাদিক সানওয়াল শুক্রবার ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি দুই সন্তানের জনক।
তার নামাজে জানাজা পাকিস্তান সময় ১টা ৪৫ মিনিটে করাচির ইমামবারগাহে ইয়ারেবে অনুষ্ঠিত হবে। শনিবার বিকেলে মুলতানে তাকে দাফন করা হবে।
ডন ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকতায় অবদানের ক্ষেত্রে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
গণমাধ্যম
ডন ডটকম-এর প্রধান সম্পাদক আর নেই
পাকিস্তানের দ্য ডনের অনলাইন সংস্করণ ডন ডটকম-এর প্রধান সম্পাদক মুসাদিক সানওয়াল শুক্রবার ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।





