কাজাখস্তানের সাংবাদিকদের একটি প্রতিষ্ঠান জুলিয়ান অ্যাসাঞ্জকে বছরের সেরা অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পুরস্কৃত করেছে। মঙ্গলবার উইকিলিকস প্রেস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

জুলিয়ান অ্যাসাঞ্জ হলেন মার্কিন গোপন গোয়েন্দা তথ্য ফাঁস করে হইচই ফেলে দেয়া উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা।

২০১৪ সালের সেরা অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ইউনিয়ন অব জার্নালিস্ট অব কাজাখস্তান অ্যাসাঞ্জকে এ স্বীকৃতি দেয়। একইসঙ্গে কাজাখস্তানের আরো কয়েকজন সাংবাদিক এ পুস্কার পেয়েছেন।

মার্কিন গোপন নথি ফাঁস করে ঝড় তোলা সাংবাদিক জুলিয়ান অ্যাসাঞ্জ ২০১২ সালের ১৯ জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে অন্তরীণ আছেন।

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ