বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (২০১৪-১৬) নির্বাচনে সভাপতি পদে এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক পদে মীর আহাম্মদ মিরু নির্বাচিত হয়েছেন।
রোববার এসোসিয়েশনের পনল্টনস্থ কার্যালয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন হয়।
প্রধান নির্বাচন কমিশনার হিসাবে সাইফুল আলম, আবদাল আহমেদ ও স্বপন দাস গুপ্ত নির্বাচন কার্যপরিচালনা করেন। ভোট গ্রহণ ও গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষনা করেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক নুরুদ্দিন আহমেদ ও সমাপনি বক্তব্য রাখেন শফিউদ্দিন আহমেদ বিটু।
ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে ছয়টি পদের জন্য ২৩ জন প্রার্থী অংশ নেয়। সহসভাপতি পদে নাসিম সিকদার, গোলাম মোস্তফা , যুগ্ন সম্পাদক পদে ইকবাল হাসান নান্টু , আলি হোসেন মিন্টু , কোষাধ্যক্ষ পদে খালেদ হায়দার, দপ্তর সম্পাদক পদে রফিকউদ্দিন এনায়েত, নির্বাহী সদস্য পদে মাহবুব হোসেন খান নবীন, বাবুল তালুকদার, ইন্দ্রজিত কুমার ঘোষ ও মতিউর সেন্টু নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে মীর আহাম্মদ মিরু বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
গণমাধ্যম
মহসীন সভাপতি-মিরু সাধারন সম্পাদক পদে নির্বাচিত
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (২০১৪-১৬) নির্বাচনে সভাপতি পদে এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক পদে মীর আহাম্মদ মিরু নির্বাচিত হয়েছেন। রোববার এসোসিয়েশনের পনল্টনস্থ কার্যালয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন হয়।





