সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্ট-এর সাবেক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল আলমের ২য় নামাজে জানাজা শেষে আজিমপুর গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
তাঁকে তার বাবার কবরের ওপর দাফন করা হয়। এসময় তার ছেলেসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনিবার জোহরের নামাজের পর বেলা ২টায় জাতীয় প্রেসক্লাবে জানাজায় প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনূল হোসেন, আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনসহ প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ অংশ নেন।
[img]http://www.timenewsbd.com/contents/public/201406/1402141175.jpg[/img]
শুক্রবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
একই দিন সকালে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনে মাহবুবুল আলম অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। কর্মজীবনে নিউ নেশন, সম্পাদক ছিলেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের তথ্য উপদেষ্টা ছিলেন মাহবুবুল আলম। স্বাধীনতার পর লন্ডন হাইকমিশন ও ওয়াশিংটন দূতাবাসে দীর্ঘদিন প্রেস মিনিস্টার হিসেবে কাজ করেন।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
গণমাধ্যম
মাহবুবুল আলমের দাফন সম্পন্ন
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্ট-এর সাবেক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল আলমের ২য় নামাজে জানাজা শেষে আজিমপুর গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে





