বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন বোমা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জুন) রাজধানীর ইয়ানতুন চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতার হয়।

বোমা’র উক্ত ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব, আবুল কালাম আজাদ, প্রধান সম্পাদক ও বাবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রধান সম্পাদক।

বোমা’র সভাপতি জয়ন্ত আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বজ্র শক্তির সম্পাদক সামসুল হুদা, তথ্যমন্ত্রীর পিআরও মীর আকরাম, নিউজ ২১ বিডি ডটকমের বাবস্থাপনা সম্পাদক সৈয়দ হোসাইন সৈকত, দৈনিক নতুন কাগজ এর নির্বাহি সম্পাদক অনিল সেন, গুড গভরনেন্স ফোরামের নির্বাহী সদস্য মাহাবুব নেওয়াজ চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, প্রচার সম্পাদক সজিব খান, নির্বাহী সদস্য খালেদ সাইফুল্লাহ, আবু জায়েদ আনসারী, জাহাঙ্গীর আলম, জাহিদুল ইসলাম মামুন, আব্দুল ওয়াদুদ, নাসির উদ্দিন পাটোয়ারী, আব্দুল ওয়াদুদ, সোহেলী চৌধুরী, নাসিরুদ্দিন বুলবুল, এস এম আকাশ সহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাদৎ স্বপন।

মুস্তাঈন