বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ও জ. ই. মামুন আবারও এটিএন বাংলায় যোগ দিচ্ছেন। এটিএন বাংলার একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন এ নিয়োগের ফলে চ্যানেলটির এডিটর ইন চিফের দায়িত্ব পাচ্ছেন মনজুরুল আহসান বুলবুল। আর প্রধান নির্বাহী সম্পাদকের দায়িত্ব পাচ্ছেন জ. ই. মামুন। আগামী ১ আগস্ট থেকে তাদের নিয়োগ কার্যকর হবে।

এ বিষয়ে জ. ই. মামুন বলেন, আমি এখনও কাগজ হাতে পাইনি। যমুনা নিউজে পদত্যাগপত্র জমা দিয়েছি। ঈদটা শান্তিতে করি। পরে দেখা যাবে কোথায় জয়েন করা যায়।

অপরদিকে মনজুরুল আহসান বুলবুল একটি ওনলাইন নিউজ পোর্টাল বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে বৈশাখী টিভিতে আমি ভালোভাবেই আছি।’

প্রসঙ্গত, বুলবুল ও মামুন দুজনই একসময় এটিএন বাংলায় উচ্চপদে কর্মরত ছিলেন। বর্তমানে বুলবুল বৈশাখী টেলিভিশনের সিইও এবং সম্পাদক। জ. ই. মামুন যমুনা টিভিতে ডিরেক্টর (নিউজ অ্যান্ড প্রোগ্রাম) পদে কাজ করছেন।

এআই/