মানহানি মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঝিনাইদহ জেলা আদালত।

ঝিনাইদহ আমলি আদালতের (কোটচাঁদপুর) বিচারিক হাকিম মো. সাজ্জাদ হোসেন গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। মতিউর রহমানের সঙ্গে প্রথম আলোর ঝিনাইদহ প্রতিনিধি আজাদ রহমান ও কোটচাঁদপুরের স্থানীয় সাংবাদিক সুব্রত সরকারের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়।

মানহানির অভিযোগ এনে এই মামলা দুটি করেছেন জেলার কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আকিমুল ইসলামের ছেলে তানভির আহম্মেদ ও সাব্দালপুরের যুবলীগ কর্মী মো. সাইফুল ইসলাম।

এআই