ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক নয়া দিগন্তের সাবেক সহকারী সম্পাদক গোলাপ মুনীর আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। এর আগে করোনাভাইরাস সংক্রমিত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গোলাপ মুনীরের লাশ বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের আল মারকাজুল ইসলামীতে রাখা হয়েছে।
প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য গোলাপ মুনীর সূচনা থেকেই দৈনিক নয়া দিগন্তের সাথে যুক্ত ছিলেন। ২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত তিনি নয়া দিগন্তের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে অবসর নেয়ার পরেও তিনি নয়া দিগন্তে নিয়মিত কলাম লিখে আসছিলেন। এছাড়া বিষয়ভিত্তিক বিভিন্ন গ্রন্থও রচনা করেছেন তিনি।
আজ বাদ আছর মোহাম্মদপুর বাবার রোডের জহুরী মহল্লা জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এমবি





