বন্ধ করে দেওয়া সকল টিভি চ্যানেল অবিলম্বে খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, দিগন্ত টেলিভিশন দুই বছর ধরে বন্ধ রাখা হয়েছে। এটা অনিভিপ্রেত, অন্যায় এবং অগণতান্ত্রিক। আমি দিগন্তসহ অন্যান্য টিভি-চ্যানেল বন্ধ রাখার তীব্র প্রতিবাদ করছি।
তিনি আরও বলেন, আমি আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং অবিলম্বে বন্ধ সকল টিভি-চ্যানেল খুলে দেওয়া হবে।
কেএইচ





