সংবাদপত্রের স্বাধীনতার জন্য প্রয়োজন হলে সরকার আইন করবে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্ঠা জনাব ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদ পত্রের স্বাধীনতায় বিশ্বাস করে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে দৈনিক বিজয়ের প্রতিধ্বনীর ১ বছর পূর্তি উপলহ্মে ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সংবাদ পত্রের ভূমিকা শীর্ষক” আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ছাড়া সংবাদ পত্রের কোন ভূমিকা থাকতে পারে না।বস্তুনিষ্ঠ সংবাদ ছাড়া কোন সংবাদ পত্রও হতে পারেনা। গণতন্ত্র রহ্মায় সংবাদ পত্রের ভূমিকা অপরিসীম।

সংবাদ পত্র থাকলে গণতন্ত্র থাকবে আর গণতন্ত্র থাকলে সংবাদ পত্রের স্বাধীনতা থাকবে।গণতন্ত্র ও সংবাদ পত্র একে অপরের পরিপূরক।

ইকবাল সোবহান বলেন, সরকার সংবাদ পত্রের স্বাধীনতার জন্য তথ্য কমিশন গঠন করেছে এবং অবাধ তথ্যের ব্যাবস্থা করেছে। যার ফলে দেশের প্রশাসন আজ জবাবদিহি করতে বাধ্য।

সংবাদ পত্রের স্বাধীনতার জন্য আরও কোন আইনের প্রয়োজন হলে সরকার তা করবে।কারণ বর্তমান সরকার সংবাদ পত্রের স্বাধীনাতা বিশ্বাস করে।    

এ সময় তিনি বলেন, কোন অসাংবিধানিক শক্তি যদি দেশ পরিচালনা করে তাহলে দেশের মানুষ, গণমাধ্যম সহ কোন কিছুরই স্বাধীনতা থাকে না। মানুষ মত প্রকাশের স্বাধীনাত পর্যন্ত হারিয়ে ফেলে।

উক্ত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ডা. সি. এম দিলওয়ার রানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মাননীয় আর্থ প্রতিমন্ত্রী জনাব এম. এ মান্নান, হবিগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ এ্যাড. মো. মাহবুব আলী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব শফিকুর রহমান প্রমূখ।

এমএ/এসএইচ