চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয়েছেন এনটিভি ফরিদপুর জেলা প্রতিনিধি আরিফ ইসলাম।
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে। শুক্রবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইলাম জানান, জুলাই মাসে ফরিদপুর শহরের কমলাপুর এলাকার আব্দুল হাই তার কাছ থেকে ৭০ হাজার টাকা চাঁদা নেয়া হয়েছে মর্মে থানায় একটি মামলা দায়ের করেন। ওই চাঁদাবাজির সঙ্গে আরিফ ইসলামের সম্পৃক্ততা আছে, এ সন্দেহে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, শুক্রবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





