মুক্তির গান, মাটির ময়না, আদম সুরত, রানওয়েসহ সাড়া জাগানো চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ।
আন্তর্জাতিক খ্যাতিমান এই চলচ্চিত্রকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর, উপজেলা পরিষদ মিলনায়তন ও ফরিদপুর শহরে নানা কর্মসূচি হাতে নিয়েছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট, তারেক মাসুদ স্মৃতিকেন্দ্র ও ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা উঠোন।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে তারেক মাসুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকেল ৪টায় ফরিদপুর শহরের কমলাপুরস্থ রাইট ট্রাক কিন্ডারগার্টেনে তারেক মাসুদের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।
২০১১ সালের ১৩ আগস্ট নির্মিতব্য চলচ্চিত্র ‘কাগজের ফুল’-এর শুটিং লোকেশন দেখে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জের জোকা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।
এমএনজে





