দৈনিক সংগ্রামের আরামবাগে অবস্থিত বিপিএল ভবন জবর দখলমুক্ত করে দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ নূরুল আমিন।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ পাবলিকেশন্স লিমিডেট এর ৪৬তম বার্ষিক সাধারন সভায় তিনি এ আহ্বান জানান।
নুরুল আমিন বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থানীয় কতিপয় সন্ত্রাসী বিপিএল ভবন থেকে আমাদের কর্মচারীদের বের করে দিয়ে জোরপূর্বক ভাড়াটিয়াদের থেকে ভাড়া আদায় করে নিয়ে যাচ্ছে। ভবনটি জবর দখলের অপচেষ্টা চালাচ্ছে। ভবনটির জবর দখলের অপচেষ্টায় লিপ্ত ব্যক্তিদের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি ।
সভায় আরো উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, ভাইস চেয়ারম্যান আব্দুর রব, পরিচালক মো: শহীদুল ইসলাম, এডভোকেট মসিউল আলম প্রমুখ।
এআই





