২০ দলীয় জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, সাংবাদিকতার জগতে প্রবাদ প্রতীম পুরুষ দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া সাংবাদিকতাকে জীবনের মিশন হিসেবে গ্রহণ করেছিলেন।

শাসকদের রক্তচক্ষু-কারাগার অথবা দারিদ্র্যতা কোন কিছুই তাকে লক্ষ্যচ্যুত করতে পারে নাই। মুনাফা-লোভ ও কায়েমী স্বার্থের কাছে তিনি নতজানু হন নাই। প্রজ্ঞা-সাহস ও বীরত্বের সাথে তিনি তদানীন্তন পূর্ব বাংলার বঞ্চিত মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য আমৃত্যু লড়েছেন। সাংবাদিকতা ও ইতিহাসকে তিনি আলোকিত করেছেন।

প্রধান বলেন, বর্তমান প্রেক্ষাপটে জালিমশাহীর রোষানলে যখন মতপ্রকাশ ও স্বাধীনতার কন্ঠে শেকল পরানো হচ্ছে তখন মানিক মিয়া নিপীড়িত জাতি স্বত্ত্বার বাতিঘর।

মানিক মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকীতে আজ সকাল ১০টায় আজিমপুর গোরস্থানে মরগুমের মাজার জিয়ারত করে এবং বিকাল ৪.০০টায় আসাদ গেট জিইউপি মিলনায়তনে জাগপা আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান বক্তা ছিলেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান। বক্তব্য রাখেন যুব জাগপার সভাপতি আলহাজ্ব ফায়জুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিন, জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলম, সহ সভাপতি নাহিদ হাসান, নগর যুব জাগপার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, মিনহাজ প্রধান রাব্বি, প্রচার সম্পাদক আবু নাঈম প্রমুখ।

এআই