টিভি চ্যানেলের টক শো, সরাসরি সম্প্রচারে বাধাসহ গণমাধ্যমে নানা ধরনের ভীতি সৃষ্টিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিএফইউজে ও ডিইউজের নেতৃবৃন্দ।
মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাসীনদের সাম্প্রতিক আচরণে উদ্বেগ করেছেন। একই সঙ্গে সরকারের এ আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
গণমাধ্যমকে ভীত সন্ত্রস্ত করাই এর একমাত্র উদ্দেশ্য বলে নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন। মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের প্রতি ক্ষমতাসীনরা কতটা রুষ্ট, এসব ঘটনায় তা আবারও প্রমাণিত হয়েছে বলে মরে করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গত ২৬ ডিসেম্বর ইংরেজি দৈনিক নিউএজ কার্যালয়ে পুলিশি তল্লাশির ও ভিডিও করে নেওয়া।গত ৬ জানুয়ারি একুশে টিভি (ইটিভি)র চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহ ও নারী নির্যাতন মামলায় জড়ানো, বাধা দেয়া হয় একুশে টিভি সম্প্রচারে বাধা দান। গত ৪ জানুয়ারি গুলশানে কর্মরত সাংবাদিকদের উপর ক্ষমতাসীন ছাত্রসংগঠনের পক্ষ থেকে হামলা চালানো হয়।
গত ৫ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পিপার স্প্রে কবলে পড়ে আহত হন ১৩ সাংবাদিক। একই দিন জাতীয় প্রেস ক্লাবে লাঠিসোটা নিয়ে দলীয় ব্যাজ পরে হামলা করা হয়। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাব ও সাংবাদিক সমাবেশে ন্যক্কারজনক হামলা চালানো হয়, যা সংবাদমাধ্যমের জন্য সরাসরি হুমকি।
আগামী ১৫ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে বেলা ১১ টায় বিএফইউজে ডিইউজের উদ্যোগে প্রেস ক্লাবে হামলা, বন্ধ গণমাধ্যম খুলে দেয়া,সাগর-রুনির প্রকৃত খুনিদের গ্রেফতার ও গণবিরোধী সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।
একে
গণমাধ্যম
গণমাধ্যমে ভীতি সৃষ্টি:বিএফইউজে-ডিইউজের উদ্বেগ
টিভি চ্যানেলের টক শো, সরাসরি সম্প্রচারে বাধাসহ গণমাধ্যমে নানা ধরনের ভীতি সৃষ্টিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিএফইউজে ও ডিইউজের নেতৃবৃন্দ।





