সাবেক সচিব, দিগন্ত মিডিয়া করপোরেশন ও ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান শাহ আব্দুল হান্নান আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ (০২ জুন) বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

শাহ আব্দুল হান্নানের ভাই শাহ আব্দুল হালিম বলেন, গত ০৮ মে থেকে তিনি হাপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় দফায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।

শাহ আব্দুল হান্নান বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি ইসলামী চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও মিডিয়া পারসোনালিটি হিসেবে সর্বমহলে বেশ সমাদৃত।

এমবি