টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার এলেঙ্গা রিসোর্টে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত সাদমীন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মিজানুর রহমান মজনু,
মুক্তিযুদ্ধের বিশিষ্ট গবেষক শফিউদ্দিন তালুকদার, ডেলটা লাইফ ইনস্যুওরেন্স কোম্পানির সিনিয়র যুগ্ম সহকারী ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব এম এ হান্নান, কালিহাতী উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সামাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট সাবিনা ইয়াসমিন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মাজহারুন নেছা পাপিয়া, পাইকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ হোসেন,
কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার আব্দুল হাই আকন্দ, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক শুকুর মাহমুদ, ইংরেজি দৈনিক নেক্সট নিউজের সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন তুহিন,
সাপ্তাহিক ইনতিজার পত্রিকার সম্পাদক অধ্যাপক এবিএম আব্দুল হাই, সাপ্তাহিক পাপিয়া পত্রিকার প্রধান সম্পাদক সেলিম তরফদার,সাপ্তাহিক লোকধারা পত্রিকার সাজ্জাদ আমিনুর রহমান, টাঙ্গাইল জেলা বাউল শিল্পী সমিতির সভাপতি বাবু সুনীল সরকার,
বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির উপমহাসচিব দুলাল চন্দ্র আর্য, কালিহাতী উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শিখা রাণী দাস, হেনা বেগম, দৈনিক যায়যায় দিন পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি মু. জুবায়েদ মল্লিক বুলবুল,
দৈনিক বণিক বার্তার টাঙ্গাইল জেলা প্রতিনিধি মীর আমিনুল ইসলাম তপন, এলেঙ্গা প্রেস ক্লাবের উপদেষ্টা আব্দুল বাছেত তালুকদার, হৃদয় শিশু নিকেতনের চেয়ারম্যান অধ্যাপক হাসান হাফিজুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কালিহাতী শাখার সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার,
কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল করিম, পটল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ সাহা, সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেক আলী মোল্লা, কালিহাতী উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাশীনাথ মজুমদার পিংকু,
এলেঙ্গা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রায়হান কবির রানা, কালিহাতী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ্জাহান রেজা আরজু, কালিহাতী উপজেলা স্বাস্থ্য পরিদর্শক চন্ডীচরণ তালুকদার, ভূঞাপুর প্রেস ক্লাবের সভাপতি আতোয়ার রহমান মিন্টু,
সাধারণ সম্পাদক সিরাজুল রহামান কিসলু, গোপালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, বাসাইল প্রেস ক্লাবের সভাপতি আশিকুর রহমান পলাশ, ন্যাশনাল ব্যাংক লি: এলেঙ্গা শাখার নির্বাহী কর্মকর্তা প্রবাল কমল ভট্টাচার্য, এলেঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজল আর্য,
ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, নিরাপদ সড়ক চাই আন্দোলনের টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক জাকির খান, দৈনিক নবরাজের টাঙ্গাইল জেলা প্রতিনধি রঞ্জণ কৃষ্ণ পন্ডিত,
দৈনিক যায়যায় দিনের ঘাটাইল প্রতিনিধি উত্তম কুমার আর্য, দৈনিক ইত্তেফাকের ভূঞাপুর প্রতিনিধি অভিজিৎ ঘোষ, দৈনিক ভোরের ডাকের ভূঞাপুর উপজেলা প্রতিনিধি সোহেল পারভেজ, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলম মোল্লা,
এলেঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু সায়েম উদ্দিন, এলেঙ্গা পৌর যুবলীগের আহবায়ক আব্দুল জলিল, পাইকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নতুন দিগন্ত মালিক ও ড্রাইভার সমিতির সভাপতি শেখ ফরিদ রনি।
এছাড়াও এলেঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন ঘোষ, সহ-সভাপতি দাশ পবিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মাহ্ফুজুর রহমান মামুন, কোষাধ্যক্ষ রাকিব হাসান হৃদয়, প্রচার সম্পাদক ফারুক খান, দপ্তর সম্পাদক আবু সায়েম, কার্যকরি সদস্য আজিজুল হক জুয়েল, সোবহান তালুকদার শুভসহ সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমআর/ এআর





