ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ বলেছেন, বর্তমান সরকার সাধারণ মানুষসহ সাংবাদিকদের কথা বলতে দিচ্ছে না। কথায় কথায় সাংবাদিকসহ সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিচ্ছে।
আজ রোববার দুপুরে রাজধানির জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে এক অবস্থান কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের নিজস্ব কিছু পেটোয়া সাংবাদিক আছে যারা সরকারের এই অসাংবিধানিক কর্মকাণ্ডকে সমর্থন করে আসছে। নিজেদের পক্ষে লেখানোর চেষ্টা করছে। আর নিজেদের পক্ষে না লিখলে সাংবাদিক নিযার্তন শুরু করে দেয়। তাই এই সমস্ত কর্মকাণ্ড বন্ধ করতে আজ প্রেসক্লাব আছি, কাল রাজপথে থাকবো।
তিনি আরও বলেন, এভাবে একটি দেশ চলতে পারেনা। তাই আমাদের আন্দোলন বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। আমাদের আন্দোলন সাংবাদিক হয়রানি বন্ধ করার জন্য।
এমএ/কেএইচ





