দৈনিক বণিক বার্তার ব্যবস্থাপনা সম্পাদক গোলাম ফারুকের জানাযা জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার রাত ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, জাতীয় প্রেস ক্লাব ছাড়াও সকাল সাড়ে ৯টায় লালমাটিয়ার বাসায় ও সকাল ১০টায় শেষ কর্মস্থল বণিক বার্তা কার্যালয়ে আরও দুইটি জানাযা অনুষ্ঠিত হবে।

পরে ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ মাঠে বিকেল ৫টায় সর্বশেষ জানাজা শেষে তার মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কেএ