লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের পাকিস্তান ও আফগানিস্তানের ব্যুরো প্রধানের রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছে। সোমবার বিকেলে ইসলামাবাদে নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় ব্যুরো প্রধান রুশ নাগরিক মারিয়া গুলুভনিনাকে। খবর ডনের।
মারিয়াকে তার ফ্ল্যাটের বাথরুম থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা জানান, তাকে অচেতন অবস্থায় বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় বাথরুম বমিতে ভাসানো ছিল।
দীর্ঘ সময় ধরে বাথরুম থেকে না আসায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের মাধ্যমে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।
রাশিয়ান নাগরিক মারিয়া প্রায় দেড় বছর ধরে রয়টার্সের পাকিস্তান ও আফগানিস্তান বুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তিনি থাকতেন ইসলামাবাদের এফ-৮ এলাকায়। তার বাসাটিকেই অফিস হিসেবে ব্যবহার করতেন।
এমএ





