ঢাকা সাংবাদিক ইউনিয়নের(ডিইউজে) দ্বি-বার্ষিক সাধারণ সভা শুরু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় বুধবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ডিইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এ সভা শুরু হয়।
সাধারণ সভা পরিচালনা করছেন ডিইউজে সাধারণ সম্পাদক শাবান মাহমুদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ডিইউজে ২০১৪ সালের নির্বাচন। জাতীয় প্রেসক্লাবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। বর্তমান সভাপতি-সেক্রেটারি ওমর ফারুক-শাবান মাহমুদ পরিষদ ও আলতাফ মাহমুদ-কুদ্দুস আফ্রাদ পরিষদ এ নির্বাচনে লড়ছে।
[b]ঢাকা, ২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]