চ্যানেল ওয়ান খুলে দেওয়ার দাবিতে প্রতীকী অনশন করেছে চ্যানেল ওয়ান পরিবার। রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ অনশন পালন করা হয়। এ সময় সাংবাদিক নেতারা চ্যানেলটির সম্প্রচারের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
প্রতীকী অনশনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ বলেন, সরকার যদি চ্যানেল ওয়ান না খুলে দেয় তবে একদিন এ সরকারই বন্ধ হয়ে যাবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার বলেন, সরকার গণতন্ত্র এবং গণমাধ্যমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরা গণমাধ্যমের উপর জল্লাদের মতো ঝাঁপিয়ে পড়েছে।
চ্যানেল ওয়ানের সাবেক কর্মী কেরামত উল্লাহ বিপ্লবের সঞ্চালনায় অনশনে আরো উপস্থিত ছিলেন চ্যানেলটির সাবেক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]