ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে বাংলাদেশ সংবাদ সংস্থার কে এম শহীদুল হক সভাপতি ও এটিএন নিউজের সাহাদাৎ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত রোববার রাত সাড়ে ৭টার দিকে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
এর আগে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১২৫৩টি ভোটের মধ্যে ৬১৫টি ভোট পড়ে।
কমিটির অন্যান্য পদে বিজয়ীরা হলেন— সহ-সভাপতি রুমি আক্তার পলি, যুগ্ম সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী, কোষাধ্যক্ষ জাওহার ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক হাসান পারভেজ হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম জহিরুল ইসলাম, দফতর সম্পাদক রফিক ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবদুর রহমান খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক জামান সৈয়দী।
এছাড়া নির্বাচিত সদস্যরা হলেন— আলী ইমাম সুমন, শাহনাজ বেগম, আবু কাউছার খোকন, নাসিমা আক্তার সোমা, ইসমত জেরিন, শামসুল আলম সেতু, মাসুম আহাম্মদ, জয়শ্রী জামান, বাবলু রহমান, আমিনুল রানা ও মীম ওয়ালী উল্লাহ।





