বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের(বিওজেএ) সহ সভাপতি ও ইসলামিক নিউজ২৪.নেট এর এডিটর মোঃ সাখাওয়াত হুসাইনের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন সংগঠনটি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিওজেএ সভাপতি জাহিদ ইকবাল ও সাধারণ সম্পাদক রিবেল মনোয়ার এক যৌথ বিবৃতিতে বলেন, বস্তুনিষ্ঠ-নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছিল মোঃ সাখাওয়াত হুসাইন। কিন্তু তার নিউজ পোর্টালের নাম ইসলামিক নিউজ২৪.নেট হওয়ায় তার বিরুদ্ধে গভীর চক্রান্ত ও ষড়যন্ত্র করে তাকে ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে অবশেষে মিথ্যা মামলা সাজিয়ে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে।

আগামী ৩ দিনের মধ্যে মুক্তি না দিলে সংগঠনের পক্ষ থেকে তার মুক্তির দাবিতে কঠিন কর্মসূচী প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ১৫ জুন রাতে ডিবির উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ রাসেল সাখাওয়াতকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডেকে পাঠালে তিনি সেখানে উপস্থিত হন। তারপর থেকেই তার মোবাইলে বন্ধ ছিল। ২৪ ঘন্টা পর শুধুমাত্র ধর্মীয় অনুশাসনে বিশ্বাসী হওয়ায় তার বিরুদ্ধে মিথ্যাচার করে গ্রেফতার দেখানো হয়। নিউজ পোর্টালটি ইসলামিক নিউজ হওয়ায় হয়তো বার্মায় রোহিঙ্গা মুসলমানদের উপর নির্মম অত্যাচারের নিউজ ও সংবাদ প্রচার করা হয়েছে। কিন্তু এতে প্রমাণীত হয় না তিনি উস্কানী দিয়েছেন। সূত্র: প্রেস রিলিজ

ইআর