বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বা ক্রাবের সভাপতি নির্বাচিত হয়েছেন ইসারফ হোসেন ইসা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ কামারুজ্জামান খান।

আজ বুধবার সেগুনবাগিচায় ক্র্যাব বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোট গ্রহণ করা হয়। ২১৬ জন ভোটারের মধ্যে ২০৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪টি ব্যালট পেপার বাতিল হয়েছে।

সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাকির আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।

ক্র্যাব নির্বাচনে সভাপতি দি ডেইলি সানের সিনিয়র রিপোর্টার ইসারফ হোসেন ইসা পেয়েছেন ১৪৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিটিভির বিশেষ প্রতিনিধি আজহার মাহমুদ ২৮ ভোট এবং পারভেজ খান – ২৮ ভোট পেয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি পদে ইউএনবির জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে ভোরের কাগজের কামরুজ্জামান খান ১০৬ ভোট তার প্রতিদ্বিন্দ্বি নয়া দিগন্তের আবু সালেহ আকন ৯৪ ভোট। যুগ্ন সম্পাদক পদে ইত্তেফাকের আমীর মোহাম্মদ জুয়েল ১০৪, ভোট তার প্রতিদ্বিন্দ্বি মোহনা টিভির নয়ন মুরাদ ৯৪ ভোট, অর্থ সম্পাদক পদে বাসসের সহিদুল ইসলাম রানা ১০৫ ভোট তার প্রতিদ্বিন্দ্বি এনএনবির এস এম দেলোয়ার হোসেন ৮৮ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক : বাংলাদেশ প্রতিদিনের সাখাওয়াত হোসেন কাওসার ৯৮ ভোট তার প্রতিদ্বন্দ্বি অবজারভারের মামুনুর রশীদ ৭২ ভোট এবং দৈনিক কালের ছবির আবদুল লতিফ রানা ২৫ ভোট । প্রচার ও প্রকাশনা সম্পাদক : মিজানুর রহমান মাসুম মিজান (বিনা প্রতিদ্বন্ধীতায়) নির্বাচিত। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক : এসএ টিভির এম এম বাদশা ১১৯ ভোট তার প্রতিদ্বন্দ্বি মমতাজ উদ্দিন ৭৮ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইত্তেফাকের জাহাঙ্গীর হোসেন বাবু ১১৪ ভোট তার প্রতিদ্বন্দ্বী ঢাকা প্রতিদিন.কমের খন্দকার হানিফ রাজা ৭২ ভোট পেয়েছেন।

কার্যকরী পরিষদ সদস্য ৩ জন সদস্য নির্বাচিত : মো: মোমিন হোসেন ১৪২ ভোট, আবু সুফিয়ান ১৩৯ ভোট, আসাদুজ্জামান বিকু ১০৫ ভোট এবং জাকারিয়া ৫২ ভোট পেয়েছেন।

একে, এমএ