মিডিয়াকর্মীদের জন্য প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে মিডিয়া সেন্টার চালু হয়েছে। মঙ্গলবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আনুষ্ঠানিকভাবে এ মিডিয়া সেন্টারের উদ্বোধন করেন।

সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে সচিবালয়ের ভেতরে তথ্য অধিদফতর ও আইন মন্ত্রণালয়ের পেছনে গণমাধ্যম কেন্দ্রটি নির্মাণ করা হয়।

এখন থেকে সাংবাদিকরা মিডিয়া সেন্টারে বসে তাদের পেশাগত কাজ করতে পারবেন। কাজের সুবিধার্থে মিডিয়া সেন্টারে কম্পিউটার ওয়াই ফাই সুবিধাসহ আধুনিক সব সুবিধা রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য সচিব মরতুজা আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা তছির উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ