সারা দেশে সাংবাদিক নির্যাতন ও চিকিতসক নামধারী সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের আয়োজনে শহরের প্রাণ কেন্দ্র শেরে-বাংলা পার্কে অনুষ্ঠিত এই মানববন্ধনে পঞ্চগড় জেলা প্রেস ক্লাব, পঞ্চগড় জার্নালিস্ট এসোসিয়েশন ও বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন পঞ্চগড় এর সাংবাদিক নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত সকল সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধন শেষে জেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস প্রধানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রথম আলো পত্রিকার পঞ্চগড় প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড় জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হোসেন রায়হান, জেলা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, বিওজেএ পঞ্চগড় সভাপতি ডিজার হোসেন বাদশা, সিনিয়র সহ সভাপতি কামরুজ্জামান টুটুল ও সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর রহমান, আরটিভি’র রাজিউর রহমান রাজু, এশিয়ান টিভি’র আকতারুজ্জামান আকতার।
এসময় বক্তারা চিকিতসক নামধারী সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে ঢাকা-রাজশাহীসহ দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই
গণমাধ্যম
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
সারা দেশে সাংবাদিক নির্যাতন ও চিকিতসক নামধারী সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের আয়োজনে শহরের প্রাণ কেন্দ্র





