অনলাইন ও থ্রিজিভিত্তিক ২৪ ঘণ্টার মিউজিক্যাল চ্যানেল এটিএন মিউজিক ডট টিভির লোগো উম্মোচন মঙ্গলবার। এই উপলক্ষে ওই দিন বিকেল ৫টায় এটিএন বাংলার স্টুডিওতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এটিএন মিউজিকের যাত্রা শুরু হয় ২০০৪ সালে। এটিএন বাংলার অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে অডিও প্রযোজনা করতো এটিএন মিউজিক। বর্তমানে মিউজিক্যাল চ্যানেল শুরু করার প্রয়োজনীয়তা অনুভব করছে কর্তৃপক্ষ। তাই লোগো উন্মোচনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করছে অনলাইনভিত্তিক নতুন এই চ্যানেল।
অনুষ্ঠানে লোগো উন্মোচন করবেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
গণমাধ্যম
এটিএন মিউজিক ডট টিভির লোগো উম্মোচন মঙ্গলবার
অনলাইন ও থ্রিজিভিত্তিক ২৪ ঘণ্টার মিউজিক্যাল চ্যানেল এটিএন মিউজিক ডট টিভির লোগো উম্মোচন মঙ্গলবার। এই উপলক্ষে ওই দিন বিকেল ৫টায় এটিএন বাংলার স্টুডিওতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটিএন মিউজিকের যাত্রা শুরু হয় ২০০৪ সালে।





