মোহনা টেলিভিশনে হেড অব নিউজ হিসেবে যোগ দিয়েছেন আহসান উদ-দৌলা মারুফ। রোববার তিনি মোহনা টেলিভিশনে যোগ দেন। তিনি বিষয়টি টাইমনিউজবিডিকেকে নিশ্চিত করেছেন।

এরআগে তিনি এসএটিভি ও দিগন্ত টিভি’র হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএটিভির হেড অব নিউজ’র পদ থেকে ২০১৩ সালের শেষের দিকে পদত্যাগ করেন তিনি। ওই বছরই এসএটিভিতে হেড অব নিউজ পদে যোগদান করেছিলেন।

সূত্র মতে, তার টেলিভিশন সাংবাদিকতা শুরু ২০০১ সালে এটিএন বাংলা দিয়ে। ওই চ্যানেলটিতে তিনি সিনিয়র সাংবাদিক হিসেবে যোগ দেন। সংবাদ উপস্থাপনাও করেছেন এটিএন বাংলায়। এরপর আরটিভির জন্ম থেকেই সেখানে তিনি যোগ দেন বার্তা সম্পাদক পদে।

দিগন্ত টিভির শুরুতে ২০০৭ সালের জুলাই মাসে আহসান উদ-দৌলা মারুফ চিফ নিউজ এডিটর হিসেবে যোগ দেন চ্যানেলটিতে। ২০০৮ সালের অক্টোবরে তিনি দিগন্ত ছেড়ে দেন। এরপর আবার আরটিভিতে ফেরেন সিএনই পদে। সেখান থেকে একবছর পর একই পদে যোগদেন মোহনা টিভিতে। মোহনা থেকে ২০১১ সালের ১ ডিসেম্বর আবার ফেরেন দিগন্ত টিভিতে হেড অব নিউজ হয়ে। এরপর এসএ টিভি আর এখন মোহনায়।

এক সময়ের দেশ বরণ্য সাংবাদিক প্রায়াত আসাফ উদ-দৌলা রেজার ছেলে আহসান উদ-দৌলা মারুফ। বাবার হাত ধরেই তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় শুরু করেন সাংবাদিকতা। এরপর ইনকিলাব ও যুগান্তর পত্রিকায়ও কাজ করেছেন তিনি।

জেএ