বেসরকারি চ্যানেল এসএ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান জিনাত জেরিন আলতাফকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমণ্ডির ৬ নম্বর এলাকার বাসা থেকে জিনাতকে গ্রেফতার করা হয়।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, রওনক ওরফে মোমিন নামের এক ব্যক্তির করা মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন জেরিন। সেই পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতে উপস্থাপন করা হবে।
এমবি





