আগামী ১১ ফেব্রুয়ারি বুধবার সাগর-রুনির ৩য় মৃত্যু বার্ষিকী পালন করবে ঢাকা রিপোর্টারস ইউনিটি ( ডিআরইউ)।
আজ সোমবার দুপুরে এক বিবৃতির মাধ্যমে ডিআরইউ'র সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন জানান।
তিনি বলেন, সাগর-রুনির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ডিআরইউসহ দেশের গণমাধ্যম নেতৃবৃন্দ সোচ্চার রয়েছে।
সাগর-রুনির ৩য় মৃত্যু বার্ষিকীতে উপস্থিত থাকবেন সাগর-রুনির পরিবারবর্গ ও গণমাধ্যম কর্মীরা।
এসএইচ





