দৈনিক আলোকিত বাংলাদেশের নতুন ইউনিট চিফ হিসেবে জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান আজাদ ও ডেপুটি চিফ হিসেবে জ্যেষ্ঠ সহ-সম্পাদক সিরাজুল ইসলামকে নির্বাচন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে দৈনিক আলোকিত বাংলাদেশ কার্যালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দৈনিক আলোকিত বাংলাদেশ ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সবার সম্মতিক্রমে ইউনিটের নতুন কমিটি করা হয়।
আগের ইউনিট চিফ মুস্তফা মনোয়ার সুজন ও ডেপুটি ইউনিট চিফ আলমগীর হোসেন নবনির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
সভায় সভাপতিত্ব করেন আলোকিত বাংলাদেশের বার্তা সম্পাদক তারিক উল ইসলাম।
এমকে





