পাঠকদের সত্য ও নিরপেক্ষ সংবাদ উপহার দেয়ার উদ্দেশে এবং প্রত্যাশা পূরণে কঠিন পরিশ্রম ও নিয়মানুবর্তিতা মেনে চলার প্রত্যায় ব্যক্ত করে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করল দেশের অন্যতম অনলাইন পোর্টাল ‘দ্য ইকোনমি টুডে ডটনেট’।

৭ নভেম্বর, শুক্রবার বিকেল ৩টা থেকে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছে দ্য ইকোনমি টুডে। আর এর মধ্যে দিয়ে পূর্ণাঙ্গ সম্প্রচারের পথে এগিয়ে গেল অনলাইন দৈনিক ‘দ্য ইকোনমি টুডে’। শুক্রবার ঢাকার সিদ্ধেশ্বরীতে অবস্থিত দ্য ইকোনমি টুডে’র কার্যালয়ে এ উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্তৃপক্ষ জানান, দ্য ইকোনমি টুডে দেশ ও মানুষের কথা বলবে, মুক্তিযুদ্ধের কথা বলবে, স্বাধীনতার কথা বলবে। দ্য ইকোনমি টুডে দেশের ১৬ কোটি মানুষের হৃদয়ে স্থান করে নেবে। দ্য ইকোনমি টুডে কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলবে না। এই অনলাইন পোর্টালটি সত্য ও ন্যায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দায়িত্ব পালন করবে।

কর্তৃপক্ষ জানান, বর্তমান প্রেক্ষিতে অনলাইন মিডিয়াকে পাঠক ভালোভাবে গ্রহণ করেছেন।

দিন দিন এর জনপ্রিয়তাও বাড়ছে উল্লেখযোগ্যভাবে। সাংবাদিকতার নীতিকে র্ঊধ্বে রেখে এবং পাঠককে সত্য ও নিরপেক্ষ সংবাদ উপহার দেয়ার উদ্দশে দ্য ইকোনমি টুডে যাত্রা করেছে। আশা করি এই উদ্দশ্যে ব্যহত হবে না। পাঠকের চাহিদা অনুযায়ী সংবাদ পরবিশেন করার চেষ্টা থাকবে সবার আগে, এরপর পাঠকই বিচার করবে দ্য ইকোনমি টুডে’র ভবষ্যিৎ।

প্রসঙ্গত: দ্য ইকোনমি টুডে এমন এক সন্ধিক্ষনে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছে, যখন দেশের রাজনৈতিক সংকট চলছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো দেশে শত শত মিডিয়ার অস্তিত্ব বিদ্যামান থাকলেও রাজনৈতিক দলবাজি ও কর্পোরেট গোলামীর জিঞ্জিরে বন্দী হয়ে পড়েছে গোটা সাংবাদিক সমাজ, সংবাদপত্র, টিভি চ্যানেল ও অন্যান্য মিডিয়া। এতে করে প্রকৃত সংবাদ থেকে বঞ্চিত হচ্ছে দেশের মানুষ, নীতিমালা লঙ্ঘিত হচ্ছে সাংবাদিকতার। সংবাদের প্রতি আস্থা হারিয়ে ফেলছেন সাধারণ মানুষ। সংবাদের অপব্যবহারে মহা-সংকটে ঘূর্ণীপাক খাচ্ছে দেশ।

কর্তৃপক্ষ আরো বলেন, দ্য ইকোনমি টুডে সাংবাদিকতার নীতির সঠিক প্রয়োগ ঘটিয়ে সাধারণ পাঠকের আস্থা অর্জনে বদ্ধ পরিকর। কোন রাজনৈতিক দল অথবা কর্পোরেট তাবেদারি করবে না দ্য ইকোনমি টুডে। প্রকৃত সংবাদ পরিবেশনে কোন অন্যায়ের কাছে মাথা নত করবে না দ্য ইকোনমি টুডে। পাঠককে এগিয়ে রাখার জন্য একঝাঁক তরুণ কাজ করছে এতে। দেশের আর্থ-সামাজিক অবস্থানকে সর্বাধিক গুরুত্ব দিলেও এতে থাকছে সব ধরনের সংবাদ। মতামত জানানোর জন্য থাকছে অনলাইন জরিপ ও মেইল বক্স। আর দশটা অনলাইন থেকে ভিন্ন স্বাধ দিতে বদ্ধপরিকর দ্য ইকোনমি টুডে পরিবার।

তবে দ্য ইকোনমি টুডে ডটনেটে অনুসন্ধানী রিপোর্টিং এর উপর অধিক গুরুত্ব দেয়া হবে। যাতে করে পাঠক সংবাদের প্রকৃত স্বাদ নিতে পারেন।

এ লক্ষ্যকে সামনে রেখেই দেশের প্রতিষ্ঠিত সাংবাদিকদের হাত ধরেই এক ঝাঁক তরুন সংবাদকর্মী দিন-রাত নিরলস পরিশ্রম করে চলেছেন। মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই খুব শিগগিরই পাঠকের আশা পূর্ণ করতে সক্ষম হবে দ্য ইকোনমি টুডে ডটনেট-এ প্রত্যাশা করেন দ্য ইকোনমি টুডে পরিবার।

সারা দেশের প্রতিটি জেলা ও উপজেলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সংবাদকর্মী নিয়োগ করবে অনলাইন নিউজ পেপার দ্য ইকোনমি টুডে। এছাড়া বিশ্বের যে সকল দেশে বাঙ্গালী কমিউনিটি রয়েছে সে সকল দেশে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। এ বিষয়ে প্রস্ততির কাজ চলছে।

দ্য ইকোনমি টুডে দেশের বিশিষ্ট সাংবাদিকদের হাতে গড়া একটি পরিচ্ছন্ন সংবাদ মাধ্যম। শুভ পরীক্ষামূলক সম্প্রচারে দেশ-বিদেশের অগনিত পাঠক, শুভান্যুধায়ী ও বিজ্ঞাপনদাতাদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন দ্য ইকোনমি টুডে কর্তৃপক্ষ।

শুক্রবার বিকেলে শুভ পরীক্ষমূলক সম্প্রচার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমৃদ্ধ মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান আফরোজা মাহমুদ কেয়া। উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ন সাধারন সম্পাদক গাজী জহিরুল ইসলাম, দ্য ইকোনমি টুডে’র নির্বাহী সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, প্লানিং এডিটর মো: শাহজামান, সিটি এডিটর মো: ওহিদুর রহমান, বিশেষ প্রতিনিধি শেখ মাহমুদ এ রিয়াত, সমৃদ্ধ মিডিয়া কর্পোরেশনের প্রতিনিধি মো: ইলতুতমিস, আফরোজা ইলতুত বেবী, শেখ রাহিল বিন মাহমুদ (সমৃদ্ধ) প্রমুখ।

এসএমআর/এসএইচ