নানা নাটকীয়তার পর বন্ধ করে দেয়া সামাজিক যোগাযোগর মাধ্যম ফেসবুক খুলে দেওয়া হলেও এবার সামাজিক যোগাযোগ অপর তিন মাধ্যম টুইটার, স্কাইপ ও ইমো বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার।
রোববার (১৩ ডিসেম্বর) রাত নয়টার দিকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) দেশের সব মোবাইল অপারেটর ও টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে পাঠানো এক চিঠিতে দ্রুত এসব সামাজিক যোগাযোগ মাধ্যম সেবা বন্ধ করার নির্দেশ দেয়। বিটিআরসির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এরআগে নিরাপত্তার অজুহাতে দীর্ঘ ২২ দিন বন্ধ রাখার পর ১০ ডিসেম্বর ফেসবুক খুলে দেয় সরকার। তবে এখনো বন্ধ আছে ভাইবার ও হোয়াটসঅ্যাপ।
নতুন করে এর সঙ্গে যোগ হলো টুইটার, স্কাইপি ও ইমো। প্রসঙ্গত, ফেসবুকসহ বন্ধ থাকা সামাজিক যোগাযোগের সব মাধ্যম দ্রুত খুলে দেয়ার দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ হয়েছিল।
কেবি





