আগামী ২৭ জুন প্রেসক্লাবেরসাধারণ সভা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতিশওকত মাহমুদ। তিনি বলেন, ‘সাধারণ সভায় সিদ্ধান্ত হবে প্রেসক্লাব কিভাবেচলবে।’
তিনি বলেন, প্রেসক্লাবের দখলদার কমিটি জুলুম করে ক্লাবের উপর চেপে বসেছে এদেরকে বিদায় দিয়ে প্রেসক্লাবকে কলংক মুক্ত করা হবে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের নিচ তলায় জাতীয় প্রেসক্লাব দখলদারিত্বের প্রতিবাদে সাংবাদিকদের অবস্থার কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
শওকত মাহমুদ বলেন, দখলদার কমিটির হাতে প্রেসক্লাবের দায়িত্ব গেলেসাংবাদিকতা পেশায় সত্য-মিথ্যা বলে কিছু থাকবে না, ন্যায়-অন্যায় বলেও কিছুথাকবে না। তাই তাদেরকে প্রেসক্লাবে থেকে বিদায় করতে হবে।
প্রেসক্লাবে দখলদার কমিটির পক্ষে থেকে ২৬ জুন ইফতার মাহফিল করবেজানিয়ে শওকত মাহমুদ বলেন, প্রেসক্লাবের কোন সদস্য এই ইফতার মাহফিল শরিক হতেপারে না। আগামী ২৭ জুন প্রেসক্লাবের সাধারণ সভা হবে আর ‘সাধারণ সভায়সিদ্ধান্ত হবে প্রেসক্লাব কিভাবে চলবে।’
তিনি বলেন, সুবিধা পাবার আশায় যারা প্রতিপক্ষের সঙ্গে হাত মিলিয়েছেতাদের যে কি গতি হবে, সেটা তারা কল্পনাও করতে পারছে না। অতিতে কেউ জুলুমকরে প্রেসক্লাবে টিকে থাকতে পারনি। এখন যারা জুলুম করে প্রেসক্লাবের ঘারেচেপে বসেছে তারাও টিকে থাকতে পারবে না। ক্লাবের সদস্যরাই তাদের প্রতিরোধকরবে।’
এসময় আরো বক্তব্য রাখেন, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়করুহুল আমিন গাজী,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই শিকদার বলেন, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকাসাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
এসময় আওয়ামী লীগ সমর্থীত ১০ থেকে ১২ জন পেসক্লাবের সদস্য বঞ্চিত সাংবাদিকরা সদস্য পদের দাবিতে মিছিল করেন।
জেআই





