সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়ে আবারও দিগন্ত টেলিভিশনকে সম্প্রচারে আসার অনুমতি দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন সাংবাদিকরা। টেলিভিশনটি বন্ধের ১ বছর অতিক্রান্ত হওয়ার দিনে এই আহবান জানানো হয়।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে দিগন্তে কর্মরত সাংবাদিকদের এক মৌন মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।
মানববন্ধনে সাংবাদিকরা গণতন্ত্রের স্বার্থে দিগন্তসহ বন্ধ সব গণমাধ্যম খুলে দিতে সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন সাংবাদিকদের বেকার করে দিয়ে কখনও দেশের উন্নয়ন সম্ভব নয়।
দিগন্তের সংবাদ কর্মীরা বলেন, গত একবছরে এই চ্যানেলে কর্মরত সহস্রাধিক সংবাদ কর্মী তাদের পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করছেন। এভাবে আর কতদিন বেকার থাকতে হবে এমন প্রশ্ন তুলে তারা বলেন, আমরা কাজ করতে চাই, আমাদের কাজ করার সুযোগ দিন।
মৌন মানববন্ধনে সবাই মুখে কালো কাপড় বেধে সারিবদ্ধভাবে দাঁড়ান। সকাল সোয়া এগারোটায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে মানববন্ধন।
মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
পরে দিগন্তের এক্সিকিউটিভ ডিরেক্টর (ইডি) মাহবুবুল আলমের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে স্মারকলিপি প্রদান করেন।
[b]ঢাকা, মে ৬ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
গণমাধ্যম
দিগন্ত খুলে দেয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়ে আবারও দিগন্ত টেলিভিশনকে সম্প্রচারে আসার অনুমতি দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন সাংবাদিকরা। টেলিভিশনটি বন্ধের ১ বছর অতিক্রান্ত হওয়ার দিনে এই আহবান জানানো হয়





