১৮ বছরে পদার্পণ করলো চ্যানেল আই। এ উপলক্ষে গুণীজনদের নিয়ে কেক কেটে জন্মদিনের প্রথম প্রহরে উৎসবে মাতে চ্যানেল আই। জন্মদিনের কেক কাটার উৎসবে যোগ দেন চ্যানেল আই পরিচালনা পর্ষদ সকল সদস্য, তাদের পরিবার এবং শুভানুধ্যায়ীরা।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য ‘আঠারোয় জয়ধ্বনি’। ১ অক্টোবর শনিবার সকাল থেকেই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর থাকবে চ্যানেল আই প্রাঙ্গণ। দেশের বিভিন্ন জেলাসহ দেশের বাইরেও জন্মদিন পালিত হবে। জন্মদিন উপলক্ষে চ্যানেল আই পরিবারকে 'টাইমনিউবিডি' জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
জারিফ





